• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২২, ১৩:৪২ অপরাহ্ণ
গৌরনদীতে বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জলন

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বরিশালের গৌরনদী সরকারি কলেজ প্রাঙ্গনের বধ্যভুমিতে মোমবাতি প্রজ্জলন করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্জলন শেষে সরকারি গৌরনদী কলেজ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সরকারি গৌরনদী কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন প্রমূখ।