• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শংকরপুরের ইয়াসিন হত্যা মামলার আসামি শফিকের আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২২, ১৫:০৫ অপরাহ্ণ
শংকরপুরের ইয়াসিন হত্যা মামলার আসামি শফিকের আত্মসমর্পণ

আবু তাহের, নিজস্ব প্রতিনিধি:
যশোর শহরের শংকরপুরের যুবলীগ কর্মী ইয়াসিন আরাফাত হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি শফিক আদালতে আত্মসমর্পণ করেছেন। সোমবার আদালতে আত্মসমর্পণের পর জামিনের আবেদন জানালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট পলাশ কুমার দালাল জামিন না মঞ্জর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। শফিক বেজপাড়া তালতলার সৈয়দ আহমেদের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি রাতে শংকরপুর রেললাইন সংলগ্ন ব্রাদার্স ক্লাবের ভেতর প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে খুন হন ইয়াসিন আরাফাত ওরফে হুজুর ইয়াসিন। এ ঘটনায় নিহতের স্ত্রী শাহানা আক্তার নিশা কোতোয়ালি থানায় মামলা করেন। এ মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই মফিজুল ইসলাম নয় জনকে আসামি করে আদালতে চার্জশিট জমা দেন। শফিক দির্ঘদিন পলাতক থেকে সোমবার আদালতে আত্মসমর্পন করেন। চার্জশিট ভুক্ত অন্য আসামিরা হলেন, শংকরপুরের তোরাব আলীর তিন ছেলে মোস্তাফিজুর রহমান ওরফে স্বর্ণকার রানা, রুবেল হোসেন ও হাফিজুর রহমান, রেজাউল ইসলামের ছেলে আব্দুল কাদের ওরফে শান্ত, শংকরপুর আকবরের মোড় এলাকার আকবর আলীর ছেলে শফিকুল ইসলাম, একই এলাকার ময়না, বেজপাড়া কবরস্থান এলাকার খবির আলী শিকদারের ছেলে জীবন শিকদার, শংকরপুর মাঠপাড়ার আইয়ুব আলী মিস্ত্রির ছেলে সুমন ও বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার আব্দুল মজিদ ড্রাইভারের ছেলে নজরুল ইসলাম ওরফে নজু ডাকাত। এ মামলার আরেক আসামি বদিউজ্জামান ধনি মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতির আবেদন জানানো হয়েছে।