রিয়াজ শরীফ, বাকেরগঞ্জ প্রতিনিধি ঃ
বাকেরগঞ্জ উপজেলা শ্রমীকলীগের ত্রি বার্ষিক সম্মেলন ২০/১২/২০২২ ইং মঙ্গলবার সকাল ১০ টায় পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে বাকেরগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি আঃ রশীদ প্যাদার সভাপতিত্বে সন্মেলনের আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়।
উদ্ভোধনী অনুষ্ঠানে উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান হাওলাদার, বাবু পরিমল চন্দ্র দাস সাধারন সম্পাদক শ্রমিক লীগ বরিশাল মহানগর।
প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট তালুকদার মোঃ ইউনুস। বিশেষ অতিথি ছিলেন বাকেরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সভাপতি শামসুল আলম (চুন্নু)ও বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সফল মেয়র লোকমান হোসেন ডাকুয়া। এ সময় উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল, অমল চন্দ্র দাস শিবু,
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের। এি বার্ষিক সন্মেলনে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ সহ পৌর আওয়ামী লীগ,যুবলীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউ পি সদস্যগন।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ, ও শ্রমিকলীগ, কৃষক লীগ, যুবলীগ, ছাত্র লীগের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিগত দিনে যারা মৃত্যু বরন করেন তাদের বিদেহী আত্মার প্রতি শোক প্রস্তাবের মাধ্যমে ১ মিনিট দাড়িয়ে নিরাবতা পালন করা হয়।
অনুষ্ঠানে আগত বক্তারা ও অতিথি বৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দক্ষ ও যোগ্য নেতৃত্বে কমিটির প্রতি গুরুত্ব আরোপ করেন। যারা বিভিন্ন সময় দলকে এই অবস্থানে নিয়ে আসার জন্য শ্রম ও মেধা দিয়া সহায়তা করছে তাদের মত কর্মীরা যাহাতে নেতৃত্বে স্হান পায় সেই বিষয়ে সজাগ থাকার জন্য মত প্রকাশ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান শামসুল আলম চুন্নু বলেন আওয়ামী লীগের সকল অংগ সংগঠনকে আরো শক্তি শালী হওয়ার জন্য আহবান করেন যাহাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় বঙ্গবন্ধুর স্বপক্ষের দল আওয়ামী লীগ নির্বাচিত হইতে পারে। পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া তার বক্তব্য উপজেলা শ্রমিক লীগের নব গঠিত কমিটি একটি শক্তিশালী হিসেবে দলের বেশ ভূমিকা রাখবেন বলে আশা রাখেন এবং তিনি বলেন ওয়ার্ড পর্যায় থেকে শুরু ইউনিয়ন পর্যায় গঠিত শ্রমিক লীগের কমিটি আগামী জাতীয় নির্বাচনে একটি শক্তিশালী ভূমিকা রাখবেন বলে আশা রাখেন।