• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে ৫০০ টাকা চুরির অপবাদে মা ও ছেলেকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২২, ০৭:৪১ পূর্বাহ্ণ
বোরহানউদ্দিনে ৫০০ টাকা চুরির অপবাদে মা ও ছেলেকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক,ভোলা
ভোলার বোরহানউদ্দিনের পক্ষিয়া ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে ৫০০ টাকা চুরির মিথ্যা অপবাদে সিয়াম(১২) নামে এক কিশোর ও তার মা শাহীনা বেগম(৩৫) কে কুপিয়ে জখম করার
অভিযোগ উঠেছে একই এলাকার মোঃ মিন্টু তার ছেলে মোঃ জুয়েল,মোঃ রাকিব ও মেয়ে রুনা বেগমের বিরুদ্ধ।
এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
হতাহত শাহিনা বেগম ও বোরহানউদ্দিন থানায় অভিযোগ সূত্রে জানা যায়,২০ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় পূর্ব শত্রুতার জের ধরে ৫০০ টাকা চুরির অপবাদে শাহিনা বেগমের ছেলে মোঃ সিয়াম (১২) রাস্তা থেকে ডেকে নিয়ে বাড়ির উঠানে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরি দিয়ে আঘাত করে পরে তার ডাক চিৎকারে মা শাহিনা বেগম ছুটে আসলে তাকে এলোপাতাড়ি মারধর করে বিভিন্ন স্থানে কুপিয়ে যখম করে।
শাহিনা বেগম আরো জানান, অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করেও ক্ষান্ত হয়নি তার কানেও গলায় থাকা স্বর্ণালংকার ও তারা ছিনতাই করে নিয়ে যায় যার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা।
পরে তার স্বজনরা এসে তাদেরকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এখন ও চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন মিয়া বলেন,অভিযোগ পেয়েছি ঘটনাস্থলে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে খুব ব্যবস্থা নেওয়া হবে।