• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোমে সেন্তসেল্লে ঐক্য পরিষদের শীতকালীন পিঠা উৎসব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০২২, ০৯:০৭ পূর্বাহ্ণ
রোমে সেন্তসেল্লে ঐক্য পরিষদের শীতকালীন পিঠা উৎসব

ইতালি প্রতিনিধিঃ
দেশীয় সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শীতকালীন পিঠা মেলার আয়োজন করে রোমের সেন্তেসেল্লে ঐক্য পরিষদ। রোমের একটি হল রুমে আয়োজিত পিঠা মেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইসরাফিল বারী। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মকবুল হোসেন ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ সুমনের পরিচালনায় প্রবাসী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। কুলি,ভাফা,চিতই পিঠা সহ শীতকালীন বাহারী পিঠা নিয়ে আসে রোমের নারীরা।মজাদার,সুস্বাদু পিঠার জন্য দেওয়া হয় আকর্শনীয় পুরস্কার।এ সময় আয়োজকরা বলেন প্রবাসে থাকি আমরা শীতকালীন পিঠার কথা অনেকেই ভুলে গেছি,ইতালিতে বেড়ে উঠা আমাদের নতুন প্রজন্ম দেশীয় সংস্কৃতি সম্পর্কে পরিচিত করাই মূল লক্ষ।