• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০২২, ১০:৩৩ পূর্বাহ্ণ
গৌরনদীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

গৌরনদী প্রতিনিধি \ গৌরনদী উপজেলা পর্যায়ের কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা করেছেন বরিশালের নবাগত জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।
মঙ্গলবার বেলা এগারটায় উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দীন, ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা। এসময় নবাগত জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা ও বিজয় দিবসের শুভেচ্ছা স্মারক প্রদান করেন উপজেলা পর্যায়ের কর্মকর্তারা।