জুনাইদ ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জেরছাতকে যুক্তরাজ্য প্রবাসী জালালপুর গ্রামের মাসুক আহমদের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার ভোর রাতে আলাপ ২০-২৫ জনের ডাকাতদল ওই বাড়িতে হানা দিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার,মাবাইল ফোন,পাউন্ড সহ অর্ধকোটি টাকা মুল্যের মালামাল লুঠ করে নিয়েছে। স্থানীয় লোকজন ধাওয়া করে ৪ ডাকাতকে আটক করে পুলিশে সোর্পদ করেছেন। জনতার ধাওয়ায় ডাকাতরা ৬ টি মোবাইল ফোন ও একটি আগ্নেয়াস্ত্র ফেলে গেছে।
জানাগেছে,গভীর রাতে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মাসুক আহমদ ও কালা মিয়ার দ্বিতল বাড়ির কেসি গেটের তালা ও ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে লুটপাট করেছে। এসময় ডাকাতরা বাড়ির দারোয়ান সহ সবাইকে রুমে- রুমে বেঁধে রেখে ঘরের মালামাল লুঠ করে নেয়। যুক্তরাজ্য প্রবাসী মাসুক আহমদ ও কালা মিয়া এক সপ্তাহ আগে দেশে এসেছেন।
ডাকাতরা কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে এলাকাজুড়ে আতংক সৃষ্টি করেছে। ডাকাতদের হামলায় এ সময় আহত হয়েছেন প্রবাসী কালা মিয়া ও তার ছোট ভাই সাইদুল আলম ডালিম সহ ৫ জন। তাদেরকে হাসপাতালে ভর্তি ও চিকিৎসা প্রদান করা হচ্ছে। অস্ত্রসহ আটক ডাকাতরা হচ্ছে জগ্ননাথপুর উপজেলার চকতিলক গ্রামের মখলিছ আলীর ছেলে লাল মিয়া জুয়েল (২৯),জামালপুর গ্রামের শহিদ উল্লার ছেলে সাইফুল (২৩), ওসমানী নগর উপজেলার কলাছড়া গ্রামের সফর আলীর ছেলে আনহার মিয়া (২৪)ও তাজপুর বরিদাস এলাকার আলিম উল্লার ছেলে সাইফুল ইসলাম শফিক (২৩)।
ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান ডাকাতির ঘটনার বিষয় স্বীকার করে বলেন, ৪ ডাকাত আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে মোবাবাইল ফোন,একটি পাইপগান ও ৩ রাউন্ড গুলির খোসা।##