• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালির পালেরমোতে দুদিন ব্যাপী কনস্যুলেট সেবা প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২০, ১৪:৪৩ অপরাহ্ণ
ইতালির পালেরমোতে দুদিন ব্যাপী কনস্যুলেট সেবা প্রদান
  • ইতালি প্রতিনিধিঃ

বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ইতালির পালেরমোতে দুদিন ব্যাপী কনস্যুলেট সেবা প্রদান করা হয়েছে।

দূতাবাসের প্রথম সচিব শেখ সালেহ আহমেদের নেতৃত্বে সাত সদস্য বিশিষ্ট প্রতিনিধি দ এই সেবা প্রদান করেন।

কনস্যুলেট সেবা নিতে সিসিলির বিভিন্ন প্রভিন্স থেকে ছুটে আসেন অসংখ প্রবাসী বাংলাদেশীরা।

প্রবাসীরা নতুন পাসপোর্টের আবেদন, পাসপোর্ট নবায়ন, সার্টিফিকেট প্রদান সহ যাবতীয় কনস্যুলেট সেবা গ্রহন করেন।

প্রবাসীদের সেবা দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন কর্মকর্তা বৃন্দ।

দূতাবাসের প্রথম সচিব শেখ সালেহ আহমেদ বলেন এই দুইদিনে আমরা প্রায় দুই হাজার মানুষকে সেবা দিয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি আর সময়ের কারণে যাদের সেবা দিতে পারিনি আশা করি মান্যবর রাষ্ট্রদূতের সিদ্ধান্তে আবার খুব শীঘ্রই দেখা হবে।

দুদিনে প্রায় সহস্রাধীক প্রবাসীকে বিশেষ পরামর্শ প্রদান করা হয়।

স্থানীয় প্রবাসীরা মনে করেন পালেরমোতে একটি স্থায়ী কনস্যুলেট অফিস স্থাপন হলে তাদের দুর্ভোগ অনেকটা কমে আসবে।

প্রবাসী বান্ধব সরকারের কাছে তারা এই দাবী জানান।