• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২২, ১০:৩৬ পূর্বাহ্ণ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

বরগুনা জেলা প্রতিনিধি।
বুধবার, সকাল ৯ ঘটিকায় বরগুনা সাংবাদিক ইউনিয়ন অডিটরিয়ামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি জে. এম ইমরান হোসাইন মনিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইসমাইল হোসেন সুমনের সঞ্চালনায় জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ ইবরাহীম হুসাইন মৃধা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা মাহমুদুল হাসান ওয়ালিউল্লাহ
(পীর সাহেব কেওড়াবুনিয়া) জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় উপ-সম্পাদক ড. মাসউদুর রহমান,ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা (ভারপ্রাপ্ত) সেক্রেটারি মাওলানা আব্দুস শাকুর, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলার গোলাম হায়দর স্বপন। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করীম আকন। দফতর সম্পাদক
এইচ এম আহমাদুল্লাহ।ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাবেক সহ-সভাপতি মুহাম্মাদ আব্দুর রশীদ।আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা ও থানা নেতৃবৃন্দ।

সম্মেলনের প্রধান অতিথি
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ ইবরাহীম হুসাইন মৃধা, বরগুনা জেলার ২০২২ সেশনের কমিটি বিলুপ্ত করে আগামী ২৩ সেশনের জন্য নতুন কমিটিতে
সভাপতি, ইসমাঈল হোসেন সুমন
সহ-সভাপতি, মুতাসীম বিল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক, এম মাহাদী হাসান আল হাদীর নাম ঘোষণা করেন।