• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বসেরা গবেষকদের তালিকায় বশেমুরবিপ্রবির ৩৫ শিক্ষক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২২, ০৯:১৯ পূর্বাহ্ণ
বিশ্বসেরা গবেষকদের তালিকায় বশেমুরবিপ্রবির ৩৫ শিক্ষক

মোঃ রাসেল হোসেন, বশেমুরবিপ্রবি প্রতিনিধি :
বিশ্বসেরা গবেষকদের নিয়ে প্রকাশিত অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স- ২০২৩ এ স্থান পেয়েছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩৫ শিক্ষক-শিক্ষিকা।

অ্যালপার ডগার সায়েন্টিফিক ইনডেক্স ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

এছাড়াও, দেশের ১৬৮টি পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে বশেমুরবিপ্রবির অবস্থান ৫৮তম।

উল্লেখ্য, গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ৫ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স এবং সাইটেশন স্কোরের ভিত্তিতে র‍্যাংকিংটি প্রকাশ করে এডি সায়েন্টিফিক ইনডেক্স।