• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে জামানত হারানোয় রংপুর জেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১, ২০২৩, ১৫:৩৪ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর ।
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জামানত হারানোয় দলীয় সিদ্ধান্তে ভেঙে দেওয়া হয়েছে জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি।
রোববার (১ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে কমিটির ভেঙে দেয়ার বিষয়টি নিশ্চিত করেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
কমিটিতে রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহাদাৎ হোসেন বকুল, যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী এবং রংপুর মহানগর ডা. দেলোয়ার কে আ.লীগের আহ্বায়ক ও আবুল কাশেমকে যুগ্ম আহ্বায়ক করা হয়।
উল্লেখ্য রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফার কাছে লক্ষাধিক ভোটের ব্যবধানে হারেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া। তিনি নির্বাচনে চতুর্থ হন এবং জামানত হারান।