মোঃ আসাদুল ইসলাম
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে হোপ এগ্রো লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান অটো রাইচ মিলের গ্রাহক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম শিবরাম গ্রামে অটো রাইচ মিলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য
রাখেন ইসলামী ব্যাংকের রংপুর জোনের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান আবু সাঈদ মোহাম্মদ ইদ্রিস। বক্তব্য রাখেন
সুন্দরগঞ্জ ইসলামি ব্যাংক ব্যবস্থাপক জহিরুল ইসলাম, সহকারী অধ্যাপক
আবুল কাশেম ও হোপ এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নজরুল
ইসলাম। শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আলহাজ্ব আব্দুস সাত্তার।