স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্র ও কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ বুধবার (০৪ জানুয়ারি) সকালে জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরের সরকারী বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কায্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতাকর্মীরা রং ছিটিয়ে আনন্দ প্রকাশ করে।
পরে সেখানে ৭৫ পাউন্ড কেক কেটে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এসময় জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যাসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং ছাত্রলীগের বিভিন্ন পয্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। #
অপরদিকে, কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্ত্বরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে ছাত্রলীগ তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু করেন। এরপর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শেখ লুৎফর রহমান সরকারি কলেজ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি এস এম হুমায়ুন কবির, গোলাম কিবরিয়া দাড়িয়া, পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, রুহুল আমিন খান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন, সাধারণ সম্পাদক আলিউজ্জামান জামির, কলেজ ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার বক্তব্য রাখেন। #