স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে মিনি ট্রাকের চাপায় অজ্ঞাত (৪০) নামা এক নারী নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) ভোরে কাশিয়ানী-বোয়ালমারী সড়কের কাশিয়ানী উপজেলার খায়েরহাট বেলতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফিরোজ আলম দূর্ঘটনার বিষয়টি নিশ্চত করেছেন। তবে এ রিপোর্ট লেখা পযর্ন্ত নিহতের নাম পরিচয় জানাতে পারেনি তিনি।
ওসি মো: ফিরোজ আলম জানান, ভোরে অজ্ঞাত ওই নারী খায়েরহাট বেলতলা এলাকায় কাশিয়ানী-বোয়ালমারী সড়ক পার হচ্ছিল। এসময় ফরিদপুরের বোয়ালমারীগামী একটি মিনি ট্রাক ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আছে। মরদেহের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। তবে ওই নারীর মস্তিক বিকৃত ছিল বলে জানান তিনি।