সঞ্জিব দাস , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় সেন্টার ফর এনভায়রনমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস) এর আয়োজনে কৌশলগত পরিবেশ মূল্যায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। সিইজিআইএস এর স্পেশালিস্ট মো. ফয়সাল আহমেদের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন পায়রা প্রকল্পের সিনিয়র প্লানার ও প্রকল্প ব্যবস্থাপক উদয় শংকর দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, গলাচিপা বণিক সমিতির সভাপতি হাজী মো. শাহজাহান, গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটু ও মো. মাসুদ রানা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মিসেস সালমা ওয়াহিদ প্রমুখ।