• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বামনায় শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২৩, ০৮:০৭ পূর্বাহ্ণ
বামনায় শীতবস্ত্র বিতরণ

বামনা(বরগুনা) প্রতিনিধিঃ
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বামনা উপজেলা শাখার উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্ষেতমজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু।
আজ বৃহস্পতিবার(১২ জানুয়ারী) সকাল ১০ টায় উপজেলার আমতলী গ্রামের আমাদের পাঠশালা কার্যালয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে একই উপজেলার তেলীভাড়ানী গ্রামে শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বামনা উপজেলা সভাপতি রমেশ হাওলাদার. বামনা প্রেসক্লাব সাবেক সভাপতি ওবায়দুল কবির আকন্দ দুলাল. সাংবাদিক মনোতোষ হাওলাদার, মাসুদ রেজা ফয়সাল, বাংলাদেশ ছাত্রমৈত্রীর বরগুনা জেলা সভাপতি সুমন মিয়া।
উপজেলার ৬০টি শীতার্ত পরিবারের মাঝে পার্টির পক্ষ থেকে এই কম্বল গুলো বামনা উপজেলায় বিতরণের জন্য দেওয়া হয়।