রিয়াজুল হক সাগর, রংপুর ।
আজ ১৩ জানুয়ারি/২০২৩, শুক্রবার বিকেল ৪.০০ টায় অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের ২২৬৮ তম সাপ্তাহিক সাহিত্য আসর অভিযাত্রিক সভাপতি রানা মাসুদের-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আজকের আসরে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা থেকে আগত বিশিষ্ট কবি সিরাজিয়া পারভেজ। সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান -এর প্রাণবন্ত উপস্থাপনায় আসরে কবিতা পাঠ করেন বিমলেন্দু রায়, সুমন্ত বর্মন, সাঈদ সাহেদুল ইসলাম, জাহিদ হোসেন, লুৎফর রহমান সাজু, আব্দুস সোবহান, মাহমুদ এলাহী মন্ডল, নাহিদা ইয়াসমিন, ফকরুল ইসলাম, তাপস মাহমুদ, রায়হান আহমেদ রিমন, জোসেফ আখতার, শাহিনা সুলতানা, মাসুম মোর্শেদ, শাহনেওয়াজ, প্রমুখ। আসরে পঠিত স্বরচিত কবিতাগুলো নিয়ে আলোচনা করেন অভিযাত্রিক সহ-নাট্য সম্পাদক, কবি তাপস মাহমুদ ও পঠিত ছড়াগুলো নিয়ে আলোচনা করেন বিশিষ্ট ছড়া গবেষক ও ছড়াকার সুমন্ত বর্মন।৷ আসরে সংগীত পরিবেশন করেন অভিযাত্রিক সংগীত সম্পাদক ফারহান শাহীল লিয়ন।
পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আসর শেষ করা হয়।