দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার গত ডিসেম্বর মাসের মাদক উদ্ধারকারীদের মধ্যে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন দুমকি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাকায়েত হোসেন ।
শনিবার (১৪ জানুয়ারি) মাদক উদ্ধারকারী শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে তাকে পুরস্কৃত করা হয়। শনিবার দুপুরে জেলা পুলিশ আয়োজিত এক অনুষ্ঠানে৷ পুরস্কার ও শুভেচ্ছা স্মারক তার হাতে তুলে দেন জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম।
দুমকি থানা সূত্রে জানা গেছে, ২০০৫ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই এলাকার আব্দুর রাজ্জাক হাওলাদারের মেজ ছেলে মোঃ সাকায়েত হোসেন। চাকরি জীবনে ঢাকা আগারগাঁও র্যাব-২, খুলনা র্যাব -৬, পটুয়াখালী সদর থানা, পিরোজপুরে দায়িত্ব পালন করেন। গত বছরের জানুয়ারি মাস থেকে দুমকি থানায় দায়িত্ব পালন করে আসছেন সাকায়েত হোসেন । দায়িত্ব নেওয়ার পর থেকেই লেবুখালী, মুরাদিয়া, আঙ্গারিয়া ও পাঙ্গাশিয়া এলাকাসহ উপজেলায় মাদকের বিরুদ্ধে তার বলিষ্ঠ পদক্ষেপ দেখা গেছে। কঠোর হস্তে এলাকায় মাদক দমনের চেষ্টা করে যাচ্ছেন তিনি।
উপ-পরিদর্শক সাকায়েত হোসেন বলেন, ‘আমি সবসময় আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করি। তাছাড়া মাদকের বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থানে রয়েছি। মাদকের সঙ্গে জড়িতদের কোন ছাড় নয়।