• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে দুই শতাব্দী পেরিয়ে ঐতিহ্যবাহী বসুন্দিয়া-আফরার গঙ্গাস্নান ও কালিবাড়ী মেলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৩, ১৩:১৩ অপরাহ্ণ
যশোরে দুই শতাব্দী পেরিয়ে ঐতিহ্যবাহী বসুন্দিয়া-আফরার গঙ্গাস্নান ও কালিবাড়ী মেলা

আবু তাহের, নিজস্ব প্রতিনিধি : যশোর সদরের বসুন্দিয়ায় দুই শতাব্দী পেরিয়ে সনাতনীদের বসুন্দিয়া, আফরা ও শেখহাটীর গঙ্গাস্নান উৎসব এক বিশেষ ঐতিহ্য বহন করে চলেছে।
আজ রবিবার ব্যাস্ততম বসুন্দিয়া, আফরাঘাট ও শেখহাটীর বুড়িভৈরব নদীর ত্রি-মোহনায় প্রাচীন বেলতলায় রীতি অনুযায়ী প্রতি বছর পৌষ মাসের শেষ দিন হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র ¯œান উৎসব এর মধ্য দিয়ে দুদিন ব্যাপী মেলার শুরু হয়।
ভারত সহ দেশের দুর-দুরন্তের বিভিন্ন অঞ্চল থেকে এই দিনে কিশোর, যুবক, বৃদ্ধ সকল বয়সী হাজার হাজার পুরুষ ও মহিলারা ভোর থেকে রাত পর্যন্ত এখানে গঙ্গা¯œান করে। প্রতিবারের মত গতকালও গঙ্গা¯œান ঘিরে জমে উঠেছে মেলার বৈচিত্রময় আয়োজন। শত শত রকমারী খাদ্য সামগ্রীর দোকান ক্রেতার ভীড়ে কানায় কানায় পূর্ণ। বিভিন্ন ধরণের বাঁশি, বাজনার কোলাহলে জমজমাট হয়ে উঠেছে ত্রিমোহনা এলাকা। গত কয়েক বছর ধর্মীয় এ উৎসবে করোনা মহামারির প্রতিক’ল প্রভাবে ব্যাতায় হলেও এবারের মেলা গত সব বারের তুলনায় দিগুন পরিসরে মেলাস্থলে উত্তর ও দক্ষিণে বিস্তার লাভ করেছে।
এই গঙ্গা¯œানের রীতি প্রায় ২০০শত বছর পূর্ব থেকে পালিত হয়ে আসছে। ধর্মীয় পন্ডিতদের সূত্রে জানা যায় ভারতের কয়েকটি উৎসবের সাথে এই অনুষ্ঠানের যোগসূত্র রয়েছে এবং আগামী কাল সোমবার ২য় দিনের উৎসবটি শেখহাটী গ্রামে অবস্থিত শ্রী শ্রী ভুবনেশ্বরী মায়ের মন্দিরে উদযাপিত হবে।