স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্ষয় বাণী ‘এক ইঞ্চি জমিও যেন আনাবদী না থাকে’ এই শ্লোগানকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার দৃঢ প্রত্যয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোরোধানের সমলয়ে চাষাবাদ কার্যক্রম বাস্তবায়নে ও আনাবাদী পতিত জমিকে আবাদের আওতায় আনার লক্ষ্যে কৃষি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রীর মনোনীত উন্নয়ন প্রতিনিধি মোঃ শহীদ উল্লা খন্দকারের পরামর্শক্রমে আজ সোমবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার কান্দি ইউনিয়নের ধারবাসাইল বাজারে অনুষ্ঠিত কৃষি বৈঠকে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভাসমান বেডে সবজি ও সমলা চাষ গবেষণা, সম্প্রসারণ এবং জনপ্রিয় করণ প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ বিজয় কৃষ্ণ বিশ্বাস।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষি বৈঠকে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিটুল রায় সহ আরো অনেকে বক্তব্য রাখেন। এই কৃষি বৈঠকে কান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামের শতাধিক কৃষক ও কৃষাণী অংশ গ্রহন করেন। #