• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় আওয়ামী লীগ নেতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৩, ১৪:১৩ অপরাহ্ণ
হিজলায় আওয়ামী লীগ নেতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ।

হিজলা প্রতিনিধ।। বরিশালের হিজলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জেলা পরিষদের সাবেক সদস্য, কাশিমুল উলুম ইসলামিয়া মাদ্রাসার সভাপতি শামসুন্নাহার মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বিএম ক্রুকেয়ার লিমিটেডের স্বত্বাধিকারী, বিশিষ্ট শিল্পপতি দানবীর দলিলুর রহমান শিকদারের মৃত্যুতে নানা মহলের শোক প্রকাশ।

১৬ জানুয়ারির সন্ধ্যা সাতটার দিকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যু কালে তিনি দুই ছেলে নাত নাতনি ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেন স্থানীয় সাংসদ পংকজ নাথ, হিজলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার, উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক আব্দুল গাফফার তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার মাস্টার মহিউদ্দিন, হিজলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন ও সম্পাদক সুমনুর রহমান সোহাগ, মানবাধিকার কমিশন, শিক্ষক সমিতি সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।