স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে ফরিদপুর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার (১৭ জানুয়ারী) দুপুরে ফরিদপুর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সভাপতি শামীম হকের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অর্পন করে গভীর শ্রদ্ধা জানায় নেতৃবৃন্দ। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করে।
এসময় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহ মো: ইশতিয়াক আরিফ, কোষাধক্ষ ও এফবিসিসিআই এর পরিচালক যশোদা জীবন দেবনাথ, সহ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দও শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে কমিটির আলোচনাসভা অনুষ্ঠিত হয়। #