• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় উদ্বুদ্ধকরণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৩, ১০:১৯ পূর্বাহ্ণ
গলাচিপায় উদ্বুদ্ধকরণ কর্মশালা

তারিখঃ ১৮ জানুয়ারি ২০২৩

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও গ্রন্থাগার শিক্ষকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, একাডেমিক সুপার ভাইজার আবুল কালাম মো. সাঈদ ও গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়। কর্মশালায় বক্তব্য রাখেন গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন, গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম, কালারাজা হাট হোসাইনিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মো. মিজানুর রহমান, রিসোর্স পার্সন মো. শহিদুল ইসলাম, টিম লিডার মো. জিয়াউর রহমান প্রমুখ।