• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৩, ১০:৩০ পূর্বাহ্ণ
পিরোজপুরে শীতবস্ত্র বিতরণ

সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে অসহায়, দুঃস্থ ও শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রয়াত সংসদ সদস্য শেখ এনি রহমানের পরিবারের পক্ষ থেকে শেখ খালিদ অরিন্দম তান এর সহযোগিতায় পিরোজপুরের তিনটি উপজেলায় এ শীতবস্ত্র বিতরন করা হয়।
এ উপলক্ষে আজ বুধবার সকাল ১০ টায় সরকারি সোহরাওয়ার্দী কলেজ মাঠে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লিটন সিকদার এর সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট চন্ডীচরণ পাল। পিরোজপুর-১ আসনের ৩টি উপজেলায় পর্যায়ক্রমে ৮ হাজার কম্বল বিতরন করা হবে। এর অংশ হিসেবে আজ পিরোজপুর সদর উপজেলায় ৮ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।