হিজলা প্রতিনিধি।। বরিশালের হিজলা উপজেলার গোয়াবাড়িয়া ইউনিয়নের ২ নং চর পত্তনীভাঙ্গা গ্রামে গরীব দুস্থদের মাঝে কম্বল বিতরণ কালে স্থানীয় সাংসদ পংকজ নাথ তার বক্তব্যে বলেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সব সময় গরিব দুস্থদের পাশে থেকে সহায়তার হাত বাড়িয়ে দেয়। তারি ধারাবাহিকতায় ২০ জানুয়ারি বিকাল সাড়ে চারটার দিকে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের দুইশত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগের সদস্য ও গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ শাজাহান তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারেক হাওলাদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবিব আজাদ আল জনি, মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ, মাধ্যমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল গাফফার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সোলায়মান হোসেন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।