• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষকদের ফুল দিয়ে বরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৩, ১২:৪৬ অপরাহ্ণ
শিক্ষকদের ফুল দিয়ে বরণ

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনিয়োগপ্রাপ্ত ৪১ জন সহকারি শিক্ষকদের ফুল দিয়ে বরন করে নেওয়া হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে সহকারি শিক্ষকদের পরিচিত ও বরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চুন্নু ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ সফিকুল ইসলাম, সহকারি শিক্ষা কর্মকর্তা নাদিরা ইয়াসমিন, মোঃ মাহবুবুর রহমান প্রমূখ।