• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৩, ১১:২১ পূর্বাহ্ণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বালুবাহী ট্রলির সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে জুলহাস হাওলাদার (৫৫) নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। নিহত জুলহাস উজিরপুর উপজেলার সাতলা এলাকার মাজেদ হাওলাদারের ছেলে।
শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী গয়নাঘাটা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, খবর পেয়ে ইজিবাইক চালক জুলহাসকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।