• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় বিষপানে ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২৩, ১৯:১৩ অপরাহ্ণ

সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী জেলার গলাচিপায় বিষপানে খাদিজা আক্তার(১৫) নামে দশম শ্রেণীর এক ছাত্রী আত্নহত্যা করেছে। সোমবার ৩০ জানুয়ারি আনুমানিক সকাল ১১ঃ৩০ মিনিটের সময় এ ঘটনা ঘটে। মৃত খাদিজা উপজেলার আমখোলা ইউনিয়নের কিসমত বাউরিয়া গ্রামের নুরু হাওলাদার এর মেয়ে। তিনি দক্ষিণ বাউরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মেয়েটির মানসিক সমস্যা ছিল। সোমবার সকালে বাসার লোকজন কাজে ব্যস্ত ছিল। এ সময় ঘরে থাকা ঘাস মারার রাসায়নিক মেয়েটি খাবার ঔষধ মনে করে পান করে ফেলে। পরে পরিবারের লোকজন উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে তার মৃত্যু হয়।
গলাচিপা থানার অফিসার্স ইনচার্জ ওসি শোনিত কুমার গায়েন জানান, এই ব্যাপারে গলাচিপা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।