• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সরকারের ভর্তুকি মুল্যের কম্বাইন্ড হারভেস্টার কালোবাজারে বিক্রির চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৩, ০৯:৫১ পূর্বাহ্ণ
সরকারের ভর্তুকি মুল্যের কম্বাইন্ড হারভেস্টার কালোবাজারে বিক্রির চেষ্টা

স্টাফ রিপোর্টার
বরগুনার বামনায় প্রান্তিক কৃষকের মাঝে সরকারের ভর্তুকি মুল্যে বিতরণকৃত কম্বাইন্ড হারভেস্টার মেশিন কালোবাজারে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) রাত ৯টায় উপজেলার ডিগ্রি কলেজ সড়কে কালোবাজারে বিক্রিকৃত একটি হারভেস্টার মেশিন ট্রাকে তোলার সময় এলাকাবাসী হাতে নাতে আটক করে। পরে বামনা থানায় বিষয়টি অবহিত করলে পুলিশ এসে হারভেস্টার মেশিনসহ ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আসেন। সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখাগেছে, উপজেলার রামনা ইউনিয়নের জনৈক মো. ফেরদৌস এর নামে হারভেস্টার মেশিনটি বরাদ্দ দেয় কৃষি অফিস। মাত্র ৯লাখ টাকা চুক্তিতে মেশিনটি ক্রয় করেন তিনি। কৃষি অফিস থেকে চাবি সংগ্রহ করে রাতে মেশিনটি চালিয়ে কলেজের সামনে নিয়ে আসেন তার চালক। পরে সেখান থেকে এটি মেটাল কম্পানীর স্টিকারযুক্ত একটি ট্রাকে তোলা হয়। এসময় স্থানীয়রা ট্রাকটিকে আটক করেন। ট্রাক চালক জানান, মেটাল কম্পানীর মাসুদ ভাই আমাকে ভাড়া করে। সে আমাকে গাড়ীটি কোথায় যাবে সেটি বলেনি। হয়তো ঢাকা নয় ঠাকুরগায়ে নিয়ে যাওয়া হবে। মেটাল কোম্পানীর বরগুনা জেলার টেরীটরী কর্মকর্তা মাসুদ বলেন, মেশিনটি ঢাকা অফিসে নিয়ে যাওয়া হবে। কাস্টমার নিবে কথা ছিলো কিন্তু তিনি না নেওয়ায় এটি ফিরিয়ে নেওয়া হচ্ছিলো। কম্বাইন্ড হারভেস্টারটির ক্রেতা মো. ফেরদৌস বলেন, আমি জায়গা জমি বিক্রি করে মেশিনটি কিনেছি। বামনায় ধান কাটার জায়গা নাই বিধায় মেশিনটি পাবনায় পাঠাচ্ছিলাম। এসকল ব্যবস্থা আমায় মেটাল এর মাসুদ ভাই করেদিছে। আমি গাড়িটি চুরি করে বিক্রি করছি না। জানাগেছে, সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ২০২১-২০২২ অর্থ বছরে উন্নয়ন সহায়তায় কৃষকের মাঝে (ভর্তুকি মূল্যে) কম্বাইন হারভেস্টার বিতরণের উদ্যোগ নেয় সরকার। দুর্যোগ প্রবণ এলাকা হিসাবে বরগুনার বামনায় প্রান্তিক কৃষকের মাঝে প্রতিটি হারভেস্টারে ৭০ শতাংশ ভর্তুকি দিয়ে বিক্রি করেন উপজেলা কৃষি অফিস। বামনা উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, দুটি সনামধন্য হারভেস্টার কম্পানী এসিআই ও মেটাল এই ভর্তুকি মূল্যে হারভেস্টার দিয়ে থাকেন। কম্পানী থেকে এটি কিনতে গেলে ৩০ লাখ টাকার অধিক মূল্যে রয়েছে। অথচ সরকার ভর্তুকী দিয়ে সেই মেশিন মাত্র ৯-১০ লাখ টাকায় বিতরণ করেন। শুধু তাই নয় মেশিনটি পেতে সহজ কিস্তির সুবিধা ও রয়েছে। ২০২১ সাল থেকে এ পর্যন্ত বামনা উপজেলায় ৯০টির অধিক কম্বাইন্ড হারভেস্টার বিতরণ হয়েছে।এব্যাপারে জানতে বামনা উপজেলা কৃষি কর্মকর্তা মো.নজরুল ইসলাম এর মোবাইল ফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি। ০১৭৪৫১৫৩৫৪৫