আলকামা রমিন,খুবি প্রতিনিধিঃ
‘শোন প্রথম ধ্বনি’ এ মূলমন্ত্র কে ধারণ করে কাজ করে যাওয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রথম আবৃত্তি সংগঠন ‘ওংকার শৃণুতা’। পুনর্মিলনী ও দায়িত্ব হস্তান্তর ‘শব্দ সারথি ৩’ এবং ‘ছুটে চলা শব্দের টানে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৩ এর কার্যকরী নতুন কমিটি ঘোষণা করেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড.মো.মনিরুল ইসলাম(প্রধান উপদেষ্টা)। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নগ্রাপ ডিসিপ্লিনের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো.আল শাহারিয়া সোভোন ও সাধারণ সম্পাদক পদে ইংরেজি ডিসিপ্লিনের ৩য় বর্ষের শিক্ষার্থী সাব্বির আহমেদ সুমন।
১১ ফেব্রয়ারী (শনিবার) বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলায় এই সংগঠনের বার্ষিক পুনর্মিলনী ও দায়িত্ব হস্তান্তর অধিবেশন আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর শরীফ হাসান লিমন প্রতিনিধি হিসাবে, আইন ডিসিপ্লিনের সহকারী প্রফেসর তালুকদার রাসেল মাহমুদ।অনুষ্ঠানে আগামী বছরের প্রস্তাবিত কার্যকারী ২০ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
সাবেক প্রধান সমন্বয়ক বলেন, “আমার দৃঢ় বিশ্বাস নতুন কমিটি, ওংকার শৃণুতাকে আরো বেশি সৃষ্টিশীল কাজ উপহার দিবে।”
নব নির্বাচিত সভাপতি বলেন, “এক কথায় বলতে গেলে ওংকার শৃণুতা আমার প্রেম। কবিতার প্রতি ভালোলাগা এবং ভালোবাসাই আমাকে এতদুর নিয়ে এসেছে।”
প্রধান অতিথির বক্তব্যে সহকারী প্রফেসর তালুকদার রাসেল মাহমুদ বলেন, “ওংকার শৃণুতা গতানুগতিক কাজের পাশাপাশি সুস্থ ধারার সংস্কৃতি বিকাশে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি”।
প্রসঙ্গত, সংগঠনটি ২০০০ সালে যাত্রা শুরু করে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে শুদ্ধ উচ্চারন, আবৃত্তি নির্মান ও কন্ঠস্বর চর্চা এই তিনটি বিভাগে কাজ করে যাচ্ছে।