রমিন,খুবি প্রতিনিধি:
মঙ্গলবার (১৪ফেব্রুয়ারি) সকাল ৮.৩০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় খুবি। ঢাবি ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৭০ রানের টার্গেট দেয় খুবিকে।জবাবে তিন উইকেট হাতে রেখে ১৯.৫ ওভারে ১৭০ রান করে লক্ষ্যে পৌছে যায় খুবি।
আন্ত:বিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতা- ২০২৩ এর সেমিফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবিকে) তিন উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্রিকেট দল।
দুর্দান্ত বোলিং করে ০৪ ওভারে ২১ রানের বিনিময়ে দুই উইকেট তুলে নেন খুবির সানি। দলের বাকি বোলার সাদমান,রাতিন,তানজিম,
ও মুন্না একটি করে উইকেট পায়।ঢাবির পক্ষে সর্বোচ্চ রান করেছে নিশান ৫৭ রান,ওমর ৩৪ রান, সিফাত ২৪ রান এবং সাদিক ২৩ রান।
রান তাড়া করতে নেমে খুবির অধিনায়ক মোহাম্মদ আমিনের আক্রমনাত্মক ব্যাটিংয়ে ৫৫ বলে ৮৩ রান করে, দলের অপর ব্যাটার রাতিনের ২৫ বলে ৪০ রান জয়ের দিকে এগিয়ে যায় খুবি ক্রিকেট দল। দলের অন্য ব্যাটার সাদিক ১১,তানজিম ১০,তানভীর ৪ রান করে। ঢাবির ওমর, ইমন,মইনুল একটি করে উইকেট পেয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দলের অধিনায়ক মো: আমিন খান বলেন, আলহামদুলিল্লাহ প্রথমবারের মত আমরা ফাইনালে উঠেছি।ভাবলে বিষয়টা ভাল লাগছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ ফাইনালে ভাল কিছু উপহার দিতে চই।