• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অভয়নগরে ‘নওয়াপাড়া প্রেসক্লাব’র সাংবাদিকদের সাথে নওয়াপাড়া হাইওয়ে থানার ওসির মতবিনিময়।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২৩, ১৬:০৮ অপরাহ্ণ
অভয়নগরে ‘নওয়াপাড়া প্রেসক্লাব’র সাংবাদিকদের সাথে  নওয়াপাড়া হাইওয়ে থানার ওসির মতবিনিময়।

আবু তাহের, অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগরে নওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নওয়াপাড়া হাইওয়ে থানার নব নিযুক্ত ওসি হামিদ উদ্দিন আহমেদ, এর সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। এসময় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সদ্য যোগদানকারী হাইওয়ে থানার ওসি হামিদ উদ্দিন আহমেদ, নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা এসএম ফারুক আহম্মেদ। এসময় আরো উপস্থিত ছিলেন হাইওয়ে থানার এএস আই মোঃ খালেদ মোল্লা, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি গাজী রেজাউল করিম, সমাজ কল্যাণ সম্পাদক জাকির হোসেন হৃদয়, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলাউদ্দিন খান হিরা, নওয়াপাড়া প্রেসক্লাবের সদস্য সেলিম হোসেন, আবুল হোসেন, আশরাফুল আলম লিপু, মোঃ কামাল হোসেনসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ প্রমুখ।