• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে ভিডব্লিউবি সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২৩, ০৯:২৮ পূর্বাহ্ণ
গৌরনদীতে ভিডব্লিউবি সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ৩০৮ টি ভিডব্লিউবি সুবিধাভোগী পরিবারের মাঝে কার্ড ও দুই মাসের ৬০ কেজি চাল বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাল বিতরণ করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, সবমায় কর্মকর্তা আফসানা শাখী, ইউপি সচিব সৌরভ ভট্টাচার্জ, ইউপি সদস্য মিজানুর রহমান, জসিম উদ্দীন প্রমূখ।