গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রভাত ফেরিতে বর্ণাঢ্য র্যালি বের করা হয়েছে।
মঙ্গলবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া এলাকায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বেলা এগারটায় উপজেলা প্রশাসনের আয়োজনে শহিদ সুকান্ত বাবু মিলনায়তনে কোমলমতি শিশুদের নিয়ে চিত্রাংঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জলিল, ওসি মোঃ আফজাল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন সহ অন্যান্যরা।