• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ভ্যানগাড়ীর চাকায় বোরখা পেঁচিয়ে এক নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৩, ১৩:১৭ অপরাহ্ণ
গোপালগঞ্জে ভ্যানগাড়ীর চাকায় বোরখা পেঁচিয়ে এক নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ব্যাটারীচালিত ভ্যানগাড়ীর চাকায় বোরখা পেঁচিয়ে রিবা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে কোটালীপাড়া উপজেলার টুপুরিয়ায় এ দূর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রিবা বেগম গোপালগঞ্জ সদর উপজেলার দত্তডাঙ্গা গ্রামের সিদ্দিকুর রহমান মৃধার স্ত্রী।

ওসি জাবেদ মাসুদ জানান, একটি ব্যাটারীচালিত ভ্যানগাড়ীতে করে সদর উপজেলার দত্তডাঙ্গা থেকে কোটালীপাড়া উপজেলার দিকে যাচ্ছিলেন। এসময় ভ্যানগাড়ী টুপুরিয়ায় পৌঁছালে চাকায় বোরকা পেঁচিয়ে যায়। এসময় গলায় ফাঁস লেগে সড়কের উপর পড়ে গিয়ে মারাত্মক আহত হয়।

পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিসাধিন অবস্থায় তিনি মারা যান। আবেদনের প্রেক্ষিতে হিতরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি। #