• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভাষা শহীদদের স্মরণে কাউখালী প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৩, ১৩:২৩ অপরাহ্ণ
ভাষা শহীদদের স্মরণে কাউখালী প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

পিরোজপুর প্রতিনিধি:

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে কাউখালী প্রেসক্লাব।
২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে কাউখালী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি রিয়াদ মাহমুদ শিকদার , সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা বাবু, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংবাদিক মোঃ মৃদুল আহমেদ সুমন, সাংবাদিক মাসুম বিল্লাহ, সাংবাদিক ওমর ফারুক প্রমুখ।