• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বামনা উপজেলা ব্যাপী সুলতানা নাদিরা এমপির পথসভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৩, ১৩:৪৮ অপরাহ্ণ
বামনা উপজেলা ব্যাপী সুলতানা নাদিরা এমপির পথসভা

স্টাফ রিপোর্টার:
প্রয়াত সংসদ সদস্য গোলাম সবুর টুলু’র সহধর্মিনী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা এমপি বরগুনার বামনা উপজেলার ৪টি ইউনিয়নে পথসভা করেন। এসময় শতাধিক মটরসাইকেলে কয়েক হাজার নেতাকর্মীরা তাকে অভ্যার্থনা জানান।
আজ সকাল ১১ টায় উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া ব্রীজ থেকে পথসভাটি শুরু হয়। পরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৃথক সভা করেন তিনি। দুপুরে রামনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম জমাদ্দার মধ্যাহ্নভোজের আয়োজন করেন। সবশেষে বামনা সদরে গোলচত্তরে পথসভা শেষে তিনি ঢাকার উদ্যোশ্যে রওনা হন।
এসময় তার সফর সঙ্গী ছিলেন, বামনা পাথরঘাটা ও বেতাগী উপজেলার আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।