খুবি প্রতিনিধি:
আজ ২৫ ফেব্রুয়ারী (শনিবার ) খুলনা বিশ্ববিদ্যালয় ইনোভেশন ক্লাবের উদ্যোগে (KUIC) 2.O প্রোগ্রামে “Exploring the Frontiers of Technology and Creativity” শীর্ষক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সেমিনার আনুষ্ঠিত হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে সকাল ৯ টা থেকে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
প্রোগ্রামের শুরুতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিম কিলো ফ্লাইট এবং কুয়েট রোবোটিক্স এন্ড আইওটি ইনোভেশন ক্লাব কী নোট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
উল্লেখ্য যে, টিম কিলো ফ্লাইট পাটের আঁশ ব্যবহার করে একটি ফর্মুলা রেসিং কার উদ্ভাবন করেছে। তাদের সেই উদ্ভাবনের অভিজ্ঞতা এই সেমিনারে উঠে আসে।
এর আগে কুয়েট রোবোটিক্স এন্ড আইওটি ইনোভেশন ক্লাব প্রথম কী নোট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তারা রোবোটিকস এবং সে সংশ্লিষ্ট বিষয় এ সেমিনারের উপস্থাপন করেন। তাদের উপস্থাপনে সমাজে নব প্রযুক্তির ব্যবহার করে নতুন নতুন অনেক সমস্যার সমাধান সৃষ্টি করা যায়।
এরপর আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন খুলনা ইউনিভার্সিটি ইনোভেশন ক্লাবের সাধারণ সম্পাদক গৌরব কুমার পাল।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. এনামুল হক বলেন,আমাদের দেশের প্রচলিত রীতি থেকে বের হয়ে শিক্ষার্থীদের সিজিপিএ দিয়ে বিচার না করে কারিকুলাম এক্টিভিটি দিয়েও বিচার করতে হবে।
আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন বলেন,শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি কো-কারিকুলার এক্টিভিটি বাড়াতে হবে।তাদের ভাবনা থেকেই নতুন কিছু সৃষ্টি হবে। তিনি মনে করেন শিক্ষার্থীদের ভাবনাকে বাস্তবে রূপ দিতে এই ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এ আয়োজনে KUIC এর প্রতিষ্ঠাকালীন কমিটির বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। KUIC এর প্রতিষ্ঠাকালীন কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন KUIC এর প্রতিষ্ঠাতা সভাপতি সাদিদ আহমেদ শাহরিয়ার। সবশেষে বক্তব্য রাখেন KUIC এর বর্তমান কার্যনির্বাহী পরিষদের সভাপতি অপু কুমার সাহা।
অনুষ্ঠানের এ পর্যায়ে প্রতিষ্ঠাকালীন কমিটির সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরপর INVENTUM 2.0 এর আর্টিকেল রাইটিং (বাংলা), আর্টিকেল রাইটিং (ইংরেজি) এবং ভিডিও প্রেজেন্টেশন সেগমেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আর্টিকেল রাইটিং (বাংলা) প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন অভ্রজিৎ দে, ২য় স্থান অর্জন করেন হালিমা আক্তার তন্নী, ৩য় স্থান অর্জন করেন মো. আবু বকর সিদ্দিক।
আর্টিকেল রাইটিং (ইংরেজি) প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন মোঃ মুহতাসিম আবশাদ, ২য় স্থান অর্জন করেন তাসনিম বিনতে আজম, ৩য় স্থান অর্জন করেন মোঃ নাবিল আব্দুল্লাহ কৌশিক।
ভিডিও প্রেজেন্টেশন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন মো. ফাহিম রহমান। ২য় স্থান অর্জন করেন সাব্বির আহমেদ সৌরভ এবং তৃতীয় স্থান অর্জন করেন মো. শাফিউল আলম। প্রতিযোগিতায় বিজয়ীদের সার্টিফিকেট এবং বিজয়সূচক মেডেল প্রদান করা হয়।
এরপর সেমিনারে কী নোট প্রেজেন্টেশন উপস্থাপন কারী টিম কিলো ফ্লাইট এবং কুয়েট রোবোটিক্স এন্ড আইওটি ইনোভেশন ক্লাবকে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইনোভেশন ক্লাবের এর সাধারণ সম্পাদক গৌরব কুমার পাল এবং অর্থ সম্পাদক সুমন সরদার দীপ্ত।