• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ডেমক্রেসীওয়াচের উদ্দোগে দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী অভিজ্ঞ অপরাজিতাদের নেতৃত্ববিকাশ,নেটওয়ার্কিং ও অ্যাডভোকেসী বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ১০:০২ পূর্বাহ্ণ
ডেমক্রেসীওয়াচের উদ্দোগে দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী অভিজ্ঞ অপরাজিতাদের নেতৃত্ববিকাশ,নেটওয়ার্কিং ও অ্যাডভোকেসী বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
দিনাজপুরের বিরামপুর উপজেলায় অভিজ্ঞ অপরাজিতা প্রকল্পের নারীদের নেতৃত্ব বিকাশ, নেটওয়়ার্কিংও এডভোকেসী বিষয়়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়়ারি রবিবার সকালে দিনাজপুর বিরামপুর উপজেলা রির্সোস সেন্টারে ডেমক্রেসীওয়়াচ অপরাজিতা প্রকল্পের আয়োজনে দিনব্যাপী অভিজ্ঞ অপরাজিতাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের অপরাজিতা প্রকল্পের অভিজ্ঞ নারী সদস্য সুষন্না রানী টপ্প। এসময় অন্যান্যের মাঝে প্রশিক্ষন কর্মশালায় উপস্থিত ছিলেন ডেমোক্রেসিওয়়াচের দিনাজপুর জেলা সমন্বয়়কারী মোঃ কামরুজ্জামান, অ্যাডভোকেসী এন্ড নেটওয়ার্কি কো অর্ডিনেটর জুলিয়়া আকতার এবং ফিল্ড কো-অর্ডিনেটর মুশফিকুর রহমান। প্রশিক্ষনে বিরামপুর উপজেলার অপরাজিতা প্রকল্পের ১৪ জন অভিজ্ঞ নারী সদস্যদের নিয়ে সংগঠনের ৪টি উদ্দেশ্য সম্পর্কে নারীর ক্ষমতায়নে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ইস্যু এবংসরকারি/ বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ স্থাপনের কলাকৌশল সম্পর্কে বিস্তাারিত ভাবে উপস্থাপন করা হয়় এবং প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে নিজের ও সহকর্মীদের উন্নয়নে অবদান রাখার তাগিদ দেয়া হয়। প্রশিক্ষণে বিরামপুর উপজেলার ১৪ জন অভিজ্ঞ অপরাজিতা নারী কর্মী অংশ নেয়। প্রশিক্ষণের উদ্দেশ্য গুলির মধ্যে ছিল, অংশগ্রহণকারীগন নেতৃত্ববিকাশের কৌশল জানবেন এবং স্থানীয় পর্যায়় থেকে জাতীয় পর্যায় পর্যন্তনারীর রাজনৈতিক ক্ষমতায়়নেপ্রয়োজনীয়় পদক্ষেপ গ্রহণে উদ্বুদ্ধ হবেন, অভিজ্ঞ ও দক্ষ অপরাজিতাদের সমন্বয়ে বিভিন্নপর্যায়ে অপরাজিতা নেটওয়়ার্ক গঠন প্রক্রিয়়া জানবেন এবং নেটওয়়ার্ক গঠনে পদক্ষেপ গ্রহণ করবেন,সমমনা বিভিন্ন নেটওয়়ার্ক এবং বিভিন্ন সরকারি বেসরকারিপ্রতিষ্ঠানের সাথে যোগাযোগ বৃদ্ধি ও সম্পর্ক উনয়নে উদ্যোগী হবেন এবং বিভিন্ন সামাজিক ইস্যুতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবেন ও নারীর রাজনৈতিক ক্ষমতায়়নে অ্যাডভোকেসি সম্পর্কে ধারণা অর্জন করবেন এবংইস্যুভিত্তিক এ্যাডভোকেসীর বিভিন্ন কৌশল জানবেন ও কার্যকরী ভূমিকা রাখতে উদ্যোগী হবেন।