গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদীতে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ’র উদ্বোধণ করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে সোমবার সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহমুদুল হাসান ফরিদ, ওসি আফজাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা খান মোঃ মনিরুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশার, পল্লী বিদ্যুতের ডিজিএম জুলফিকার হায়দার প্রমূখ। শেষে প্রাণি সম্পদ প্রদর্শনী শ্রেষ্ঠ খামারিদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।