গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র মেধাবী নয়জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে বেগম শামসুন নাহার মেমোরিয়াল স্কলারশীপের আয়োজনে প্রতিষ্ঠানের সভপতি ম.স.ম আরিফের সভাপতিত্বে উপজেলার টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি গৌরনদী কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহবুবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন। অনুষ্ঠানে ভার্চুয়ালে সংযুক্ত ছিলেন মেমোরিয়াল স্কলারশীপের প্রতিষ্ঠাতা অস্ট্রোলিয়ার মেলবোন ইউনিভারর্সিটি’র অধ্যাপক আমেরিকা প্রবাসী মোঃ ফয়েজ শাহ।