।
আবু তাহের, অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগরে টেলিমেডিসিন ও চ্যারিটেবিল ডিসপেন্সারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শিল্প শহর নোয়াপাড়ার এলবি টাওয়ারের ৫ম তলায় রুফটপ র্গাডেনে টেলিমেডিসিন ও চ্যারিটেবিল ডিসপেন্সারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর মডিকেল কলেজ এন্ড হসপিটালের অবসরপ্রাপ্ত অধ্যাপক, যশোর-4 আসনে মনোনয়ন প্রত্যাশী যশোরের মানবিক বিশেষজ্ঞ ডাঃ নিকুঞ্জ বিহারী গোলদার। কর্মশালায় সভাপতিত্ব করেন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি এম এ গফুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, আইএফ আইসি ব্যাংকের ম্যানেজার মিজানুর রহমান, এনআরবি ব্যাংকের ম্যানেজার শাহেদ শরীফ, বিভার চেয়ারম্যান অধ্যাপক সুকুমার ঘোষ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ রাজীব পাল, উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি ফজলে রাব্বি সুজনসহ গ্রাম ডাক্তারবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন প্রাক্তন শিক্ষক ও সাংবাদিক সুনিল দাস।