• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীতে জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২, ২০২৩, ১১:০৫ পূর্বাহ্ণ
কাউখালীতে জাতীয় ভোটার দিবস  উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি:
“ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে
জাতীয় ভোটার দিবস ২০২৩ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস এর আয়োজনে আজ বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাচন অফিসার মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহাসীন কবীর, এস.বি সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস.এম গিয়াস উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান সিকদার মোঃ দেলোয়ার হোসেন, জাতীয় পার্টির (জেপি) সাধারন সম্পাদক মঞ্জুরুল মারুফ পায়েল, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমূখ।