• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে ৫ম জাতীয় ভোটার দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২, ২০২৩, ১২:১৫ অপরাহ্ণ
নলছিটিতে ৫ম জাতীয় ভোটার দিবস পালিত

নলছিটি প্রতিনিধি:: ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” এই শ্লোগানকে সামনে রেখে নলছিটিতে ৫ম
জাতীয় ভোটার দিবস ২০২৩ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।।
উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস এর আয়োজনে আজ বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাচন অফিসার এইচ এম গোলাম মোস্তফা
সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা নাহিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন খরাতী, ঝালকাঠি জেলা পরিষদের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা খন্দকার মজিবুর রহমান, মোল্লারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুব আলম সেন্টু সহ প্রমূখ।