• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে পূর্ব গাইদগাছি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৫, ২০২৩, ১৪:১৮ অপরাহ্ণ
যশোরে পূর্ব গাইদগাছি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আবু তাহের, নিজস্ব প্রতিনিধি:
যশোর সদর উপজেলার বসুন্দিয়ায় গাইদগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (৫মার্চ) রবিবার দুদিনব্যাপী ক্রীড়া, সংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রথম দিনের আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন সম্পন্ন ।
কোমলমতি শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের লক্ষ্যে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রতিবছরের মত এবারও দুদিন ব্যাপী প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। দু’দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন শুভ উদ্বোধন করেন নিতা কোম্পানি লিমিটেড’ প্রেমবাগ এর ডেপুটি জেনারেল ম্যানেজার এম এম মিজানুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কালাম আজাদ এর সার্বিক তত্ত্বাবধানে বিদ্যালয়ের সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর সদর উপজেলা সহকারী উপজেলা শিক্ষা অফিসার এ বি এম এস মুজিবুর রহমান, বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল আসান বাবলু, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ কামরুজ্জামান, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য ফরিদা বাবর, বিদ্যালয়ের সাবেক সভাপতি সামসুদ্দিন আহমেদ সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।