রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
“মেহনতী মানুষের অধিকার আদায়ের সংগ্রামকে সংগঠিত কর, এগিয়ে নাও” শ্লোগান নিয়ে দিনাজপুর সদর উপজেলা সেলুন দোকান শ্রমিক ইউনিয়়নের দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার সকালে স্থানীয় লোকভবন অডিটোরিয়ামে সংগঠনের সভাপতি মোঃ মকবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বি বার্ষিক সাধারণ সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা হবিবুর রহমান, রবিউল আওয়়াল খোকা,শহর আওয়়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, বাংলাদেশের জাতীয়় শ্রমিক ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বিমল আগরওয়াল, শ্রম দপ্তর দিনাজপুর আঞ্চলিক শাখার সহকারী পরিচালক মোঃ সাজ্জাদ হোসেন খান । এছাড়াও দ্বি বার্ষিক সাধারণ সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোহাম্মদ আজাহার আলী, বর্তমান সাধারণ সম্পাদক মোঃ শাহাজাদা, সাবেক সভাপতি মোঃ নাসিম, সাবেক সাধারণ সম্পাদক ইসতেখার আলী, প্রচার সম্পাদক মোঃ শামীম, দপ্তর সম্পাদক যুগোল কুমার শীল প্রমুখ।
সভায় বক্তারা সেলুন দোকান শ্রমিক ইউনিয়়নটিকে আরো শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার দৃ প্রত্যয়় ঘোষণার আহ্বান জানান। এসময় তারা আগামীতে নিরপেক্ষ নির্বাচন কমিশনের গঠনের মাধ্যমে একটি সুন্দর সুষ্ঠ নির্বাচন সম্পন্ন করাসহ শক্তিশালী কমিটি গঠনের প্রত্যাশা করেন।