আবু তাহের, অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগর উপজেলার ৫৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ল্যাপটপ প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর প্রান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষকদের মাঝে ল্যাপটপগুলো বিতরণ করেন।উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, এসময় আরো উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন হোসন,কল্যান ট্রাষ্টের সমাজ কল্যান সম্পাদক জাকির হোসেন হৃদয়, সদস্য রকিবুল ইসলাম রুবেল সহ সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো মাসুদ করিম প্রমুখ।