• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বামনায় আন্তর্জাতিক নারী দিবসে শোভাযাত্রা ও আলোচনাসভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৮, ২০২৩, ০৮:১৬ পূর্বাহ্ণ
বামনায় আন্তর্জাতিক নারী দিবসে শোভাযাত্রা ও আলোচনাসভা

স্টাফ রিপোর্টার :
বরগুনার বামনা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্য বিষয়ের ওপর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৮মার্চ) বামনা উপজেলা পরিষদ থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন সড়কগুলো প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
বামনা থানার অফিসার ইন চার্জ(তদন্ত) আবুল হোসেন শরীফ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু। আরো বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন জমাদ্দার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রুমী খানম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাফরিন জাহান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন বামনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র কর্মকার, যুব উন্নয়ন কর্মকর্তা সমীর চন্দ্র শীল।
এসময় মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে প্রশিক্ষনার্থী শতাধীক নারী অংশ গ্রহন করেন।