• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালনের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৯, ২০২৩, ০৯:৫০ পূর্বাহ্ণ
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালনের প্রস্তুতি সভা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপণ উপলক্ষে বরিশালের গৌরনদীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহি অফিসার আশীষ কুমারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, গোলাম হাফিজ মৃধা সহ অন্যান্যরা।