• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে সচেতনতা বাড়াতে মহড়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১০, ২০২৩, ০৮:০৯ পূর্বাহ্ণ
নলছিটিতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে সচেতনতা বাড়াতে মহড়া

নলছিটি(ঝালকাঠি)প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে ‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সব সময়’ স্লোগান নিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস- ২০২৩ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বাড়াতে মহড়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে এ মহড়া হয়।

মহড়ায় ভূমিকম্পে করণীয়, অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার ও জরুরি বহির্গমন বিষয়ে বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।

এছাড়া ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় ব্যক্তিগত পর্যায়ে করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা ও রোগীদের অগ্রাধিকার ভিত্তিতে নিরাপদ ভবন থেকে বের করা সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হয়।

এসময় নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কৃষ্ণ খরাতী, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ভারপ্রাপ্ত সালাউদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন ।